বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আঘাত পেলেন মুশফিক, পায়ে ৬ সেলাই

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ব্যর্থতার পর দেশে ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম।  যে কারণে আসন্ন বিশ্বকাপকে নিয়ে কোনো ব্যস্ততা নেই মুশফিকের। তবে তাই বলে অনুশীলন থেমে নেই মি. ডিপেন্ডেবলের।  আর সেই অনুশীলন করতে গিয়েই আহত হয়েছেন তিনি। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে শনিবার ব্যক্তিগত অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ে আঘাত পেয়েছেন মুশফিক।  ৬ সেলাই করতে হয়েছে তার পায়ের চোটাক্রান্ত স্থানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘আজ সকালে জিমে অনুশীলনের সময় পাঁয়ে চোট লাগে মুশফিকের।  হাসাপাতালে নিয়ে গেলে আঘাত পাওয়া স্থানে ৫ থেকে ৬ টা সেলাই দিয়েছেন চিকিৎসক। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।’

কবে নাগাদ চোট সারতে পারে মুশফিকের? বিসিবির এ চিকিৎসক বললেন, ৭ দিন পর আবার চেক আপ করা হবে। তখন নিশ্চিত হওয়া যাবে আসলে সুস্থ হতে কতদিন লাগবে তার। তবে এমন সেলাই কমপক্ষে দুই সপ্তাহের আগে ঠিক হয় না বলে ধারণা দিলেন তিনি।  মুশফিককে দুই সপ্তাহে বিশ্রামে থাকতে হবে এমনটি পরামর্শ দিয়েছেন চিকিৎসকরাও।বিশ্বকাপের ব্যস্ততা না থাকলেও জাতীয় ক্রিকেট লিগ রয়েছে অক্টোবরে।  আগামী ১০ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা লিগের।  সেখানে রাজশাহী বিভাগের হয়ে সব রাউন্ড খেলার কথা মুশফিকের।  কিন্তু এ চোটের পর তার সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার শঙ্কা জেগেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit