বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কত ঘন ঘন চুল ধোয়া উচিত?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : তৈলাক্ত চুল সব সময় খারাপ এমন নয়। আপনার মাথার ত্বকে যে সিবাম তৈরি হয় তা স্বাস্থ্যকর, চকচকে চুলের জন্য অত্যাবশ্যক। সিবাম হলো প্রাকৃতিক তেল। যা নিজে থেকেই চুলের গোড়ায় তৈরি হয়। এই প্রাকৃতিক তেল যদি আপনি নিয়মিতভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলেন তাহলে আপনার চুল নিস্তেজ এবং শুষ্ক হয়ে পড়বে। চুলে স্টাইল করাও কঠিন হয়ে পড়ে। বেশীরভাগ মানুষের প্রতিদিন আসলে চুল ধোয়ার দরকার নেই। আপনার চুল কত ঘন ঘন ধোয়া উচিত তা বেশ কয়েকটি কারণের উপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রের সিয়াটল ভিত্তিক ডার্মাটোলজিস্ট এলিজাবেথ হিউজের মতে, কত ঘন ঘন চুল পরিষ্কার করা উচিত? এর মৌলিক উত্তর হল, বেশি তৈলাক্ত হয়ে গেলে এবং স্পর্শে অপরিষ্কার বোধ করলে চুল ধুয়ে ফেলতে হবে। ঘন ঘন চুল ধুতে প্রভাবিত করে যে বিষয়গুলো,

**তেল

তেল হলো চুলে ময়লা ধরে রাখার মূল উপাদান। চুলে তেল দিয়ে বাইরে গেলে তেলের কারণে ময়লা সহজেই আটকে যায়। আবার আপনার চুল যদি প্রাকৃতিকভাবেই খুব তৈলাক্ত হয় অর্থাৎ সিবাম বেশি পরিমাণে উপন্ন করে তাতেই চুলে ময়লা জমে যাবে। সিবাম কী পরিমানে উপন্ন হয় এটা আসলে নির্ভর করে বয়স, পরিবেশ, পুরুষ বা নারী এবং জেনিটিক্স এর ওপর। শিশু এবং বৃদ্ধদের  খুব বেশি সিবাম তৈরি হয় না।  

ডার্মাটোলজিস্ট এলিজাবেথ হিউজের মতে, এমন কিছু মানুষ আছে যাদের চুল খুব ভঙ্গুর এবং ধোয়ার কারণে সহজেই ক্ষতিগ্রস্থ হয়। তারা প্রতি সপ্তাহে এক বারই তাদের চুল ধুতে চাইবে। কিছু মানুষ প্রতিদিন তাদের চুল ধুতে পারে কারণ তাদের চুলের গোড়ায় বেশি পরিমাণে তেল উৎপন্ন হয়। তবে হিউজের মতে এমন মানুষ কমই পাওয়া যাবে। বেশিরভাগ মানুষের মাথায় যে পরিমান তেল উপন্ন করে তাতে দুই দিন পর পর  চুল ধোয়াই ভালো।

**চুলের ধরন

কোঁকড়া বা ঢেউ খেলানো চুলের চেয়ে সোজা ও পাতলা চুল বেশি বার ধুতে হবে। সোজা চুল সহজেই সিবামে ভরে যায়। ফলে খুব দ্রুত চুল তেলতেলে হয়ে যায়।   ঘন, ঢেউ খেলানো বা কোঁকড়া চুল শুষ্ক হওয়ার প্রবণতা থাকে কারণ তেল চুলকে সহজে আবৃত করে না। চুলের সিবাম বা তেল কোঁকড়া চুল নরম থাকার জন্য খুব দরকারি। তবে এই ধরনের চুল অতিরিক্ত ধোয়া, বিশেষ করে ক্ষার জাতীয় শ্যাম্পু ব্যবহার চুলকে শুষ্ক করে তোলে। আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি অনুসারে, কোঁকড়া চুল যাদের তাদের প্রতি সপ্তাহে একবারের বেশি চুল ধোয়া উচিত নয়।

**ঘাম

আপনার চুল কত ঘন ঘন ধোয়া উচিত তার একটি বড় কারণ হলো আপনি কতটা ঘামছেন। ঘাম সিবাম বা তেলকে চুলে ছড়িয়ে দিতে পারে। এতে আপনার চুলকে দেখতে খারাপ এবং নোংরা লাগতে পারে। এর ফলে আপনার চুল থেকে গন্ধ বের হতে পারে। ডার্মাটোলজিস্ট এলিজাবেথ হিউজ, ব্যায়াম করার পরে বা অতিরিক্ত ঘেমে গেলে শ্যাম্পু করার পরামর্শ দিয়েছেন।

**ময়লা

সরাদিন যদি ধূলা বালির মধ্যে থাকেন বা কোনো কারণে ময়লা জমে যায় তাহলে বাসায় ফিরেই শ্যাম্পু করে নিতে পারেন।  

** চুলে প্রসাধনীর ব্যবহার 

আমরা চুলে বিভিন্ন ধরনের প্রসাধনী লিাগিয়ে থাকি স্টাইলের জন্য। সেক্ষেত্রে কাজ শেষে চুল ধুয়ে ফেলা ভালো। এগুলো চুলে লেগে থাকলে চুলের ক্ষতি হতে পারে।  

তবে চুল শ্যাম্পু করার ক্ষেত্রে কম ক্ষারযুক্ত শ্যাম্পু ব্যবহার করলে ভালো।  

সূত্র : হেল্থ লাইন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit