বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন মাটিরাঙ্গা মডেল মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও উম্মে তাহমিনা মিতু। শার্শায় উলাশী’র বিএনপি নেতা হারান গাজী’র ইন্তিকাল এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২

মানিকছড়িতে   চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন  ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়িস্থ খাগড়াছড়ি স্বাগতম সাইনবোর্ডের দক্ষিণ-পশ্চিম দিক, ৮নং ওয়ার্ড, এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  দেশীয় তৈরী চোলাই মদ সহ রিন্টু (৩৬), টিংকু নাথ (৩৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

শুত্রবার( ১৬সেপ্টেম্বর) রাত সাড়ে বারটার দিকে মানিকছড়ি থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ এন্তেজারুল হক,উপ-পরির্দশক (এসআই) আওলাদ  হোসেন,সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও রাত্রীকালীন টহল ডিউটি করাকালীন প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়িস্থ খাগড়াছড়ি স্বাগতম সাইনবোর্ডের অনুমান ১০০ গজ উত্তরে খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী পাঁকা রাস্তার পূর্ব পাশে আসামী রিন্টু (৩৬), টিংকু নাথ (৩৪) কে ২৪ লিটার  চোলাই মদ সহ গ্রেপ্তার করা হয়। 

আটকৃত রিন্টু (৩৬)  মির্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চারিয়া বনিক পাড়া, সরকার হাট, এলাকার  দুলাল বণিকের ছেলে, টিংকু নাথ (৩৪),রাউজান উপজেলার  চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সত্তা নাথপাড়া এলাকার অজিত নাথের ছেলে।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:শাহনুর আলম বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মানিকছড়ি থানায়  ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন/২০২০); ধারায় মামলা রুজু করা হয়। আসামীকে আদালতে সোর্পদ করা হবে বলে জানান তিনি।

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit