শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

পল পগবার অভিযোগে গ্রেফতার তার ভাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাসের ফরাসি তারকা পল পগবার সঙ্গে তার ভাই ম্যাথিয়াস পগবার মোটেই ভালো সম্পর্ক নেই। কয়েক দিন আগে পল পগবাকে ‘কাপুরুষ, বিশ্বাসঘাতক ও ভণ্ড’ অ্যাখ্যা দিয়ে তার সম্পর্কে ‘বিস্ফোরক’ তথ্য সামনে আনার কথা বলেছিলেন ম্যাথিয়াস পগবা।

কিন্তু তার আগেই ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ম্যাথিয়াসকে গ্রেফতার করালেন পগবা। এ ফরাসি স্ট্রাইকার জানিয়েছেন, একটি সংঘবদ্ধ চক্র তার কাছ থেকে ১৩ মিলিয়ন ইউরো চাঁদা দাবি করে আসছে। আর এই দুষ্কৃতচক্রের অন্যতম সদস্য তারই আপন ভাই ম্যাথিয়াস পগবা। পল পগবার সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ফরাসি পুলিশ। নিজেকে নির্দোষ সাব্যস্ত করতে গত ১৩ সেপ্টেম্বর বিকালে তদন্তকারীদের সঙ্গে কথা বলতে যান ম্যাথিয়াস।  আর তখনই ম্যাথিয়াসকে আটক করে পুলিশ।

ফরাসি আইন বিভাগের একটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএফপি। এদিকে ম্যাথিয়াসের আইনজীবী রিচার্ড আরবিব জানিয়েছেন, তার মক্কেল কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। তাকে ইচ্ছে করেই ফাঁসিয়েছেন পল পগবা। গত ২৭ আগস্ট ৪টি ভাষায় (ফরাসি, ইতালিয়ান, ইংলিশ ও স্প্যানিশ) ৩ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন ম্যাথিয়াস।  সেই ভিডিওতে তিনি পল পগবা সম্পর্কে অনেক গোপন তথ্য ফাঁস করে দেবেন বলে জানান। ভিডিওটি প্রকাশের পরেই পুলিশের দ্বারস্থ হন পল পগবা।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit