বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

খেয়েই গোসল করছেন? অজান্তে ডেকে আনছেন বিপদ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গোসল করে খাওয়ার অভ্যাস অনেকের থাকলেও, এমন অনেকেই আছেন যারা একেবারে দুপুরে খাওয়া-দাওয়া সেরে গোসল করতে যান। এমন ঘটনা বহু বাড়িতে হয়েই থাকে। এর জন্য গুরুজনদের কাছে বকাও শুনতে হয়। তাদের মত, খাওয়ার পর কখনওই গোসল করা উচিত নয়, সর্বদা গোসল করে খাওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে, খাওয়ার পর ভরা পেটে গোসলের অভ্যাস অত্যন্ত ক্ষতিকর। এর ফলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে! 

আসুন জেনে নেওয়া যাক…

> আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার পরপরই গোসল করলে শরীরের রক্তসঞ্চালন ধীর হয়ে যায়, যার ফলে হজম প্রক্রিয়াও ধীর হয়ে যায়। কারণ খাবার হজমের জন্য আমাদের শরীরে প্রচুর এনার্জি এবং পেটে রক্ত​​প্রবাহের প্রয়োজন হয়। তাই আয়ুর্বেদ অনুসারে, দুপুরের পর গোসল করা একেবারেই উচিত নয়।

> চিকিৎসা বিজ্ঞানও আয়ুর্বেদের সঙ্গে একমত। কারণ রক্ত​​​​সঞ্চালনে বাধা পড়লে শরীরের তাপমাত্রাও ভারসাম্যহীন হয়ে পড়ে, যে কারণে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়।

> তবে কুসুম পানিতে গোসল করলে শরীরে এক বিশেষ প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘হাইপারথার্মিক অ্যাকশন’। এতে শরীরের তাপমাত্রা এক বা দুই ডিগ্রি বেড়ে যেতে পারে। তাতে অবশ্য শরীরের ভালোই হয়। গরম পানিতে গোসল করলে স্নায়ুতন্ত্র রিল্যাক্স হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করা শুরু করে এবং শরীরে ঘামের গ্রন্থিগুলো কাজ করে। তাই শরীর থেকে দূষিত পদার্থগুলো বের করে দেয়।

> পেট ভরে খাওয়ার পর শরীরের তাপমাত্রা এমনিতেই খানিকটা বেড়ে যায়। শরীরের হজম প্রক্রিয়া শুরু করার জন্য বেশি মাত্রায় রক্ত চলাচল শুরু হয়। আর, এই সময়ে গোসল করলে শরীরে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। তার উপর গোসল করলে কখনও কখনও হৃদ্‌স্পন্দনও বাড়ে। গোসলের ফলে যেহেতু শরীরের তাপমাত্রা এমনিই বেড়ে যায়, তাই হজম প্রক্রিয়ার জন্য বাড়তি রক্তের সরবারহ না-ও হতে পারে। এতে হজম প্রক্রিয়া ধীরে হয়ে গিয়ে শরীরে ক্লান্তি আসতে পারে। তাই খাওয়ার পর গোসল না করাই ভালো। খাওয়ার ১-৩ ঘণ্টা আগে গোসল করা উচিত।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/১৬.০৯.২০২২/দুপুর ১২.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit