রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত

পুলিশ আওয়ামী লীগের পক্ষ নিয়ে হামলা করেছে : আমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৫ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর মিরপুরে সংঘর্ষের সময় পুলিশ আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে মুকুলফৌজ মাঠের পাশে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিরপুর জোনের ডিসির অনুমতি নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছিলাম। আমাদের নেতাকর্মীরা যখন সমাবেশস্থলে আসছিল, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। বিএনপি পাল্টা প্রতিরোধ গড়ে তুললে তারা পিছু হটে। কিন্তু ঠিক সে সময়ে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ ও গুলি চালায়। এতে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

এক প্রশ্নের জবাবে আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপি কোনো হামলা করেনি। মূলত, পরিকল্পিতভাবে পুলিশের সহযোগিতায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপির ওপর হামলা চালিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আজকেও বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে। যেকোনো বাধা আমরা প্রতিহত করবো।

উল্লেখ্য, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার সমাবেশের আয়োজন করছিলো বিএনপি। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিপুল/১৫.০৯.২০২২/ রাত ১০.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit