বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

নিরপেক্ষ সরকারেই সমাধান : আ স ম রব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপে ১৪ চ্যালেঞ্জ ‘দলনিরপেক্ষ সরকারের মাধ্যমেই মোকাবেলা সম্ভব বলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব গণমাধ্যমে বিবৃতি প্রদান করেছেন।আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে ১৪ চ্যালেঞ্জ চিহ্নিত করে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

রোডম্যাপে উল্লিখিত অন্যতম চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ভোটের মাঠে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষ দায়িত্ব পালন, অর্থ ও পেশী শক্তি নিয়ন্ত্রণ, নির্বাচনী প্রচারে প্রতিপক্ষ বা পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে বাধার সম্মুখীন না হওয়া, জাল ভোট বা কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাই ঠেকানো, প্রার্থী, এজেন্ট ও ভোটারদের আসা নিশ্চিত করা, ভোটারদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া সুযোগ তৈরি করাসহ অন্যান্য চ্যালেঞ্জ বর্তমান ক্ষমতাসীন সরকার থাকা অবস্থায় একটিও মোকাবেলা করা সম্ভব হবে না।

এ সরকার গত ১৩ বছরে জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের সকল নির্বাচনে বেআইনিভাবে হস্তক্ষেপ করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকারের চেতনায় অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের কোনো ছায়াও অবশিষ্ট নেই বরং আগামী সংসদ নির্বাচনকে যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখার মাধ্যম হিসেবে ব্যবহার করবে। অতীতে জাতীয় সংসদ নির্বাচনে ‘নির্বাচন কমিশনকে’ প্রজাতন্ত্রের নির্বাহী বিভাগ সহযোগিতা না করে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে বর্তমান সরকার ক্ষমতায় আসীন হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতার পরিবর্তে ‘নিয়ন্ত্রণ’ করে আবারো ভোটার বিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে। সরকারের নীল নকশার প্রেক্ষিতে  নির্বাচন কমিশন ১৪  চ্যালেঞ্জ নির্ধারণ করে নির্বাচনকালীন সময়ে ‘দলনিরপেক্ষ সরকার’ প্রতিষ্ঠার গণ দাবির প্রতিই পরোক্ষভাবে নৈতিক সমর্থন ব্যক্ত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit