বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগান দলে আছেন যারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিশ্বকাপ দলে অভিজ্ঞদের আধিপত্য। ১৫ সদস্যের দলে রয়েছেন নিয়মিত পারফর্মার মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমানরা। আর স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছেন আরও ৪ জন। 

আফগানিস্তানের বিশ্বকাপ দলে আছেন কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, নাভিন উল হক, ফজল হক ফারুকীরা।এশিয়া কাপের দলে থাকা সামিউল্লাহ শিনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, আফসার জাজাই, করিম জানাত এবং নুর মোহাম্মদকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়েছে আফগান বোর্ড। বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। ১৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে অ্যালান বর্ডার ফিল্ডে। অন্যটি ১৯ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে গাব্বাতে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের দল
মোহাম্মদ নবি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সালিম সাফি ও উসমান গানি। স্ট্যান্ড বাই: আফসার জাজাই, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit