রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

গৌরীপুরে আ.লীগের সভাপতি পপি সম্পাদক সোমনাথ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহের গৌরীপুর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি ও সাধারণ সম্পাদক হয়েছেন সোমনাথ সাহা। বুধবার (১৪ সেপ্টেম্বর) গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এ কমিটির অনুমোদন দেন জেলা ও কেন্দ্রীয় নেতারা।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, দলীয় শৃঙ্খলা-সিদ্ধান্ত মেনে চলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে ধারণ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসে ৭১-এর রাজাকার, ৭৫-এর খুনি ও স্বৈরাচারদের পতন ঘটিয়ে আবারো শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে। আদর্শের জায়গায় মুক্তিযুদ্ধের জায়গায় কোনো শৈথিল্য দেখানোর সুযোগ নাই।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম। উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হক খোকা। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শামীম সিআইপি, অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, সামছুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, কৃষি বিষয়ক সম্পাদক ড. একেএম আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগ নেতা আহাম্মদ উল্লাহ আকন, অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, অ্যাডভোকেট আইনাল হক, আবু সাঈদ দীন মোহাম্মদ ফখরুল, অ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক, আবুল কালাম রাসেল, রেজাউল ইসলাম বাবু, মোস্তাফিজুর রহমান ভাষাণী, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম, নাজনীন আলম, অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি।

এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit