শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

রাইসির সঙ্গে সাক্ষাৎ পুতিনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বর্তমানে জোটটিতে আটটি দেশ স্থায়ী সদস্য হিসেবে রয়েছে। সেগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও কাজাখস্তান। ২০০১ সালে গঠিত হওয়া এ জোটটির পরিধি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। গত বছর পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করে ইরান। জানা গেছে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে ইরান পূর্ণ সদস্য হবে। 

বর্তমানে এই জোটে আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া অবজারভার দেশ হিসেবে রয়েছে। অন্যদিকে ডাইলগ পার্টনার হিসেবে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলংকা এবং তুরস্ক। ইরানের পর বেলারুশও স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য চুক্তি করবে বলে জানা গেছে। এই জোটে নতুন ডায়লগ পার্টনার হিসেবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কাতার এবং সৌদি আরব। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit