বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

রাঙামাটিতে নিখোঁজ যুবকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় মরদেহটি পাওয়া যায়।পুলিশ জানিয়েছে, উদ্ধার করা যুবকের নাম ইলিয়াছ হোসেন কাঞ্চন (৩০)। সে বরকল উপজেলা সদরের আলী আকবরের ছেলে।সে গত ৫ই সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে তারা বরকল থানায় নিখোঁজ ডায়েরি করেছিলো পরিবারের পক্ষ থেকে। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, সকালে স্থানীয়রা কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসমান দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর খান জানিয়েছেন, একটি মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে আনা হয়েছে। তিনি জানান, আমরা ময়নাতদন্ত করে মরদেহের ভিসেরা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাবো। সেটির রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো: কবির হোসেন জানান, স্থানীয় সূত্রে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করছি, দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহের বিভিন্ন অংশ পঁচে গিয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit