বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

শশা তো খাওয়াই হয়, এবার চেখে দেখুন ​শশার স্যুপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সালাদ হোক কিংবা রায়তা, শসা ছাড়া কোনওটাই সম্পূর্ণ নয়। এছাড়া ঝালমুড়ি চটপটিতেও শসার ব্যবহার হয়ে থাকে। তবে শসা শুধু খেতেও কিন্তু মন্দ লাগে না। শসা হজমে সাহায্য করে, শরীরে পানির অভাব মেটায়, শরীর টক্সিন-মুক্ত করতেও সাহায্য করে। শসাতে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকে প্রচুর পরিমাণে যা রক্তচাপ কমাতে সাহায্য করে।

চিকিৎসকরা বলেন, শসা মূত্রের পরিমাণ বাড়িয়ে রক্তচাপের পরিমাণও নিয়ন্ত্রণ করে। তবে শসা কেবল স্বাস্থ্যের জন্য উপকারি নয়, ত্বকের নানা সমস্যাও এক চুটকিতেই দূর করতে পারে। এর পাশাপাশি চোখের চারপাশের ফোলাভাব, চোখে লালচে ভাব ও চোখের প্রদাহও কমাতে পারে শসা। আজকের আর্টিকেলে এই স্বাস্থ্যকর ফল দিয়ে স্যুপ তৈরির রেসিপি আপনাদের জানাব।

জেনে নিন রেসিপি শসার স্যুপ তৈরির পদ্ধতি ১) ছোলা ভাল করে ধুয়ে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পানি ঝরিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। ২) শসাগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। ৩) মিক্সিতে শসা, কাঁচা মরিচ, ছোলা, টক দই, গোলমরিচ, লবণ এবং ধনে পাতা দিয়ে ব্লেন্ড করে নিন। একেবারে মিহি করে পেস্ট করবেন। ৪) গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করুন। তাতে রসুনের কোয়াগুলো ভেজে নিয়ে শসার পেস্টটা ঢেলে দিন। ৫) কিছুক্ষণ ফোটানোর পর বাটিতে ঢেলে নিয়ে পরিবেশন করুন শসার স্যুপ!

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit