বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

গরম খাবারে লেবুর রস দিচ্ছেন, উপকার হচ্ছে কি?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : লেবু এই সমাজে বহুল ব্যবহৃত একটি খাবার। বহুমাত্রিক গুণাবলি যুক্ত এই ফলের চাহিদা রয়েছে সর্বক্ষেত্রে। তবে এবার জানা যাচ্ছে, লেবুর রস কোনও ফুটন্ত জিনিসের সংস্পর্শে এলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। কিন্তু কেনো?

সকালে ঘুম থেকে উঠে গরম পানি বা দুপুরে খাওয়ার পাতে গরম ডালে, আবার রাতে গরম স্যুপ— সবেতেই আজকাল চলে লেবুর রস।  সারা দিনের খাবারের তালিকায় নিয়মিত ভিটামিন সি যোগ করা জরুরি। ত্বক, চুল, চোখের যত্নে ভিটামিন সি-র যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ছাড়াও রক্তে থাকা আয়রন শোষণ করে হাড়ের স্বাস্থ্য উন্নত করে ভিটামিন সি। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আমাদের প্রতি দিন যে পরিমাণ ভিটামিন সি গ্রহণ করা প্রয়োজন, তা সাধারণ খাবারের মধ্যে পর্যাপ্ত থাকে না।

এই জন্য বাইরে থেকে কৃত্রিম উপায়ে ওষুধ বা সাপ্লিমেন্ট না খেয়ে অনেকেরই পছন্দ লেবু। কারণ ভিটামিন সি-র পাশাপাশি, লেবুতে আছে পটাশিয়াম এবং ভিটামিন বি৬। কিন্তু বিভিন্ন খাবারের সঙ্গে লেবু খেতে গিয়ে বেশির ভাগ ক্ষেত্রেই আমরা যে ভুল করে থাকি, তাতে আদতে শরীরে ক্ষতিই হয়।

পুষ্টিবিদদের মতে, লেবুর রস কোনও ফুটন্ত জিনিসের সংরস্পর্শে এলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। ফলে দিনের পর দিন লেবু খেয়ে গেলেও ভিটামিন সি-র ভাঁড়ার কিন্তু শূন্যই থাকে। বিশেষ করে যখন গরম স্যুপ, গরম চায়ে লেবু ছাড়া খাওয়ার কথা ভাবাই যায় না।

চলুন দেখে নেওয়া যাক সে ক্ষেত্রে করণীয়-

লেবুর রসে থাকা পুষ্টিগুণ অটুট রাখতে ফুটন্ত খাবারে লেবুর রস দেবেন না। প্রথমে গ্যাস থেকে নামিয়ে আলাদা একটি পাত্রে রাখুন খাবার। কিছু ক্ষণ ঠান্ডা হতে দিন। তার পর তাতে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit