বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

গুইমারায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার নাবাংপাড়ার পাড়া কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে  সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (১৪সেপ্টেম্বর ২০২২ইং)সকালের দিকে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) জনাব ফাহিমা জাহান।

প্রধান অতিথির বক্তব্যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (মাঠ প্রচার)  ফাহিমা জাহান বলেন,  বাল্যবিবাহ,গুজব এবং সাম্প্রদায়িকতা রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিন কার্যক্রম সফল করার জন্য সবাইকে সচেতন থাকার এবং সহযোগিতা করার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলো নিয়ে মার্মা ভাষায় বক্তব্য রাখেন মাঠ সংগঠক  শেফালী মার্মা এবং পাড়াকর্মী  মিনুপ্রো মার্মা। 

উক্ত উন্মুক্ত বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।  উক্ত অনুষ্ঠানের শুরুতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং গুজব বিরোধী সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।  উক্ত উন্মুক্ত বৈঠকে নাবাংপাড়ার তৃণমূলের জনসাধারণ অংশগ্রহন করেন।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit