রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন চিত্রগ্রাহক জাহিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : বাইক দুর্ঘটনায় নাটক ও টেলিফিল্মের তরুণ চিত্রগ্রাহক জাহিদ হোসাইনের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরে বাইক চালিয়ে কক্সবাজার যাচ্ছিলেন তিনি। ভোর ৬টার দিকে চকরিয়ার বানিয়াছড়া নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জাহিদের শরীর থেকে পা আলাদা হয়ে যায়।

এ তথ্য জানিয়ে নির্মাতা গৌতম কৌরি লিখেছেন, ‘বাংলাদেশের মিডিয়া ইন্ড্রাস্ট্রির সম্ভাবনাময় তরুণ সিনেমাটোগ্রাফার প্রতিভাবান, হাস্যোজ্জ্বল সবার প্রিয় মুখ মানুষটার। এই চিল্লাফাল্লার বাজারে, জাহিদ খুব মৃদুভাষী, কিছুটা লাজুক, হাস্যোজ্জ্বল একজন মানুষ ছিলেন। এটা মানা যাচ্ছে না।’

নির্মাতা রাফাত মজুমদার রিংকু নিহত চিত্রগ্রাহকের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘জাহিদ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত তাড়াতাড়ি তোর চলে যেতে হল!’

অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমাদের সবার প্রিয় সিনেমাটোগ্রাফার জাহিদে হোসাইন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্তব্ধ হয়ে গেলাম। এ কেমন চলে যাওয়া?’

উল্লেখ্য, ‘ভালোবাসার কারাগার’, ‘পেয়িং ঘোস্ট’, ‘লিলুয়া’, ‘দ্য লাস্ট হোপ’ সহ আরও বেশ কিছু প্রোডাকশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন জাহিদ হোসাইন। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিদের বিভিন্ন ঘনিষ্ঠজন পোস্ট দিয়ে শোক প্রকাশ করছেন।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit