বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় উলাশী’র বিএনপি নেতা হারান গাজী’র ইন্তিকাল এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাবে না ভারতীয় ক্রিকেটাররা বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ

লাইফবয় সাবানের বিজ্ঞাপন সরাতে আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : লাইফবয় সাবান ব্যবহার করলে ‘৩০০ টাকা মূল্যের ডাক্তারের পরার্মশ ফ্রি’ অফার দেওয়া মানহানিকর, এমন বিজ্ঞাপনের প্রচার বন্ধ ও ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) নোটিশ প্রেরণকারীর আইনজীবী এস কে ইউসুফ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “১৩ সেপ্টেম্বর প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে নোটিশটি পাঠানো হয়েছে।”

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের পণ্য লাইফবয় সাবানের একটি বিজ্ঞাপন বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, লাইফবয় সাবান ব্যবহার করলে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ তারা ফ্রি দেবেন, যা চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত মানহানিকর। এই বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসকদের অসম্মান করা হয়েছে ও খ্যাতি নষ্ট করা হয়েছে। কারণ, চিকিৎসকরা কোনও পণ্য নয় যে আপনি তাদের মূল্য নির্ধারণ করতে পারবেন। যেখানে চিকিৎসকদের সেবা বিবেচনা করা হয় মহৎ হিসেবে এবং তারা বাংলাদেশের জনগণের স্বাস্থ্যের অবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তাই নোটিশে ওই ‘অবমাননাকর’ বিজ্ঞাপন ইলেকট্রনিক, প্রিন্ট, সোশ্যাল মিডিয়া যেমন টিভি চ্যানেল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি থেকে প্রত্যাহার করা উচিত এবং বাংলাদেশের চিকিৎসক সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি আর কখনো কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে এ ধরনের অবমাননাকর বিজ্ঞাপন তৈরি এবং প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এই বিজ্ঞাপন প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় ইউনিলিভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর  ১২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit