বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

ডোমারে কিশোর হত্যার ৩ সপ্তাহেও গ্রেফতার হয়নি হত্যাকারী

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : অটোরিক্সা সহ নিখোঁজের সাতদিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার হলেও মামলার পর আরো দুই সপ্তাহেও চিহ্নিত হয়নি হত্যাকারী।দ্রুত আসামীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবীতে ডোমার-ডিমলা সড়কে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে পরিবার, এলাকাবাসী ও সহপাঠীরা। মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) দুপুরে এ কর্মসুচিগুলো পালন করা হয়।এ সময় নিহত আরিফের মা তফিনা বেগম, সুসাশনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, সহপাঠী আলিফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে নিহত আরিফের পরিবারের লোকজন বলেন, দীর্ঘদিন থেকে তার বাবা অসুস্থ, ঠিকমতো চলতে পারেনা। পড়াশোনার পাশাপাশি বাবা অটোচার্জার গাড়ি চালিয়ে সংসারের হাল ধরেছিলো। ছেলের মৃত্যুতে পরিবার আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত।

তারা আরো বলেন, লাশ উদ্ধারের পর ডোমার থানায় হত্যা মামলা দায়ের করলেও প্রসাশনিক কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। আরিফের হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী। প্রসঙ্গত, নীলফামারীর ডোমারে গত ১৯ আগষ্ট বিকালে বাবার অটো রিক্সা নিয়ে বের হয়ে নিঁখোজ হয় অষ্টম শ্রেনীর ছাত্র মোঃ আরিফ হোসেন (১৪)। এর সাত দিন পর ২৬ আগষ্ট বিকালে উপজেলার সদর ইউনিয়নে মাঝাপাড়া এলাকার ধান ক্ষেতের পাশ্বে একটি পাকা ডিপসেচ পাম্প ঘর হতে প্রশাসন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরদিন আরিফের বড় বোন ঝর্না আক্তার কেয়া বাদী ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, বিষয়টি সব্বোর্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আশাকরি আসামীদের দ্রুত গ্রেতার করা হবে।

কিউটিভি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit