বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

অফিসে নির্দিষ্ট সময়ের বেশি কাজ করলেই অটো বন্ধ হবে মাউস!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : খাতা-কলমে ন’টা-ছ’টা ডিউটি হলেও কাজের চাপে কখন ১২ ঘণ্টা পেরিয়ে যায়, তা টেরই পাওয়া যায় না! এই সমস্যা এড়াতে স্যামসাঙ্গ বাজারে আনতে চলেছে বিশেষ মাউস যা আপনাকে অতিরিক্ত কাজ করতে বাধা দেবে।

অফিসে ঢোকার সময়টি নির্দিষ্ট থাকলেও অফিস থেকে কখন বেরোবেন, সেই সময়টি কিন্তু কারও জানা থাকে না। খাতায়কলমে ন’টা-ছ’টা ডিউটি হলেও কাজের চাপে কখন ১২ ঘণ্টা পেরিয়ে যায়, তা টেরই পাওয়া যায় না! অত্যধিক কাজের চাপে বাড়ে মানসিক ক্লান্তি। শরীরে বাসা বাঁধে একাধিক জটিল অসুখ।

এই সমস্যা এড়াতে স্যামসাঙ্গ আনছে এক নতুন ধরনের মাউস, যা আপনাকে অতিরিক্ত কাজ করতে বাধা দেবে। ভাবছেন তো, এটা কী করে সম্ভব? কর্মক্ষেত্রে কাজের ভারসাম্য বজায় রাখার জন্য এই কোরিয়ান সংস্থাটি এক অভিনব মাউসের ভাবনা নিয়ে এসেছে, যা আপনাকে অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে উৎসাহিত করবে। কী এই মাউসের বিশেষত্ব? আপনার নির্দিষ্ট কাজের সময়ের পর এই মাউস নিজে থেকেই কাজ করা বন্ধ করে দেবে।

সংস্থার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি সময় শেষ হয়ে যাওয়ার পরও কাজ করতে চাইছিলেন। কিন্তু তার মাউসটি কিছুতেই হাতে ধরা দিচ্ছে না। পালিয়ে বেড়াচ্ছে। ভিডিওটি বেশ মজার! ওই ব্যক্তি কিছুতেই মাউসের নাগাল পেলেন না।

এই মাউসটি একটি জিনি মাউসের মতো কাজ করবে। এতে বসানো থাকবে বিশেষ ধরনের সেন্সর, যা আপনাকে অতিরিক্ত কাজ করতে বাধা দেবে। যদিও সংস্থার তরফে এই মাউসের কী নাম রাখা হবে, তার কোনও ঘোষণা করা হয়নি। অতিরিক্ত কাজের ধকল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা ভীষণ জরুরি। শারীরিক ও মানসিক ধকলের প্রভাবে ব্যক্তিগত ও কর্মজীবন দুই-ই ক্ষতিগ্রস্ত হয়। নতুন এই মাউস বাজারে এনে কর্মজীবনকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে ফেলার বার্তা দিতে চাইছে স্যামসাঙ্গ। তবে কবে এই নতুন মাউসটি বাজারে আসবে এবং এর দাম কত হবে, সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি সংস্থার পক্ষ থেকে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৩.০৯.২০২২/বিকাল ৪.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit