বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম

মাঙ্কিপক্সে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের একটি পল্লীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো মৃত্যুর বিষয়টি জানা গেল। খবর সিএনএনের। সোমবার কাউন্টির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এ তথ্য জানিয়েছে।কাউন্টির স্বাস্থ্য বিভাগ ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মাঙ্কিপক্সে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ওই ব্যক্তির রোগপ্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে কর্মরত সংস্থার (সিডিসি) দাবি, দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে। সব মিলিয়ে ১৮ হাজারেরও বেশি আক্রান্ত। সংস্থাটির দাবি, মাঙ্কিপক্স ছড়ানোর পর থেকে পৃথিবীতে ১৫ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে এই প্রথম মৃত্যু যুক্তরাষ্ট্রে।

এর আগে গত মাসে টেক্সাসে একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও পরে মার্কিন স্বাস্থ্য বিভাগ জানায়, তিনি অন্য আরও কয়েকটি রোগে ভুগছিলেন। তার মৃত্যু কারণ মাঙ্কিপক্স ছিল না বলে নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য বিভাগ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit