বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

নীরবতা ভাঙল রাশিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : খারকিভের ইজিয়ামসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর মাত্র তিন দিনের ব্যবধানে পুনর্দখল করে নেয় ইউক্রেনের সেনারা। তাদের পাল্টা আক্রমণে বাধ্য হয়ে পিছু হটতে বাধ্য হয় রুশ বাহিনী। তবে এ বিষয়টি নিয়ে রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা কোনো কিছু বলেননি। বিষয়টি নিয়ে একেবারেই চুপ ছিলেন তারা। 

অবশেষে নিরবতা ভেঙে খারকিভ পরিস্থিত নিয়ে কথা বলেছে রাশিয়া। সোমবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ নিয়মিত ব্রিফিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় খারকিভ নিয়েও তথ্য দেন। 

দিমিত্রি পেসকোভ বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সেটি অর্জন করা হবে। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। 

খারকিভের ইজিয়ামসহ অন্যন্য শহর থেকে রুশ সেনারা চলে গেছে পুনর্গঠিত হতে। যা ‘কৌশলের অংশ’ বলেও দাবি করেছেন দিমিত্রি পেসকোভ। 

রুশ মুখপাত্র জানিয়েছেন, খারকিভ ছেড়ে সেনাদের পুনর্গঠিত হওয়ার বিষয়টি জানেন প্রেসিডেন্ট পুতিন। 

এ ব্যাপারে পেসকোভ বলেন, অবশ্যই, বিশেষ সামরিক অভিযানের সকল তথ্য সুপ্রিম কমান্ডার ইন চিফকে (প্রেসিডেন্ট পুতিনকে) জানানো হয়। প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন প্রেসিডেন্ট। 

সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit