শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

টিভি চালানো নিয়ে কাণ্ড! শাশুড়ির আঙুল কামড়ে দিলেন বউমা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : বোকাবাক্সকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ভারতের মহারাষ্ট্রে। জোরে টিভি চলায় তা বন্ধ করে দেন শাশুড়ি। তার জেরেই শাশুড়ির হাত কামড়ে দেওয়ার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার অম্বরনাথ এলাকায়। 

অভিযুক্ত মহিলার নাম বিজয়া কুলকর্ণি। তার শাশুড়ির নাম ব্রুশালি বলেই জানা গিয়েছে। অভিযোগ, বাড়িতে টেলিভিশন দেখছিলেন বিজয়া। বেশ জোরেই চালিয়েছিলেন টিভি। পাশের ঘরে নামসংকীর্তন করছিলেন বিজয়ার ষাট বছরের শাশুড়ি ব্রুশালি। টিভির আওয়াজে তিনি মন দিয়ে নামসংকীর্তন করতে পারছিলেন না। বেশ কিছুক্ষণ মনোসংযোগ করার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পাশের ঘরে গিয়ে বউমাকে টিভির আওয়াজ কমাতে বলেন ব্রুশালি। 

তবে, শাশুড়ির কথায় মোটেও কান দেননি বিজয়া। টিভির আওয়াজ তিনি কমাননি। তাতেই বিরক্ত হন ব্রুশালি। বিজয়াকে কটূকথা শুনিয়ে দেন। শাশুড়ি-বউমার ঝামেলা শুরু হয়ে যায়। কিছুক্ষণ ঝামেলা চলার পর আচমকা টিভি বন্ধ করে দেন ব্রুশালি। এতেই ক্ষিপ্ত হয়ে শাশুড়ির হাতে কামড় বসিয়ে দেন বিজয়া। 

বউমার কামড়ে ব্রুশালির তিনটি আঙুল  ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি বেগতিক দেখে এগিয়ে আসে ব্রুশালির ছেলে। স্বামীকেও নাকি ছাড়েনি গৃহবধূ। অভিযোগ, স্বামীর গালেও চড় মেরে দেন বিজয়া। ঘটনার আকস্মিকতায় চমকে যান ব্রুশালির ছেলে।

পরে মায়ের যন্ত্রণা দেখে তার সম্বিত ফেরে। প্রথমে ষাট বছরের মহিলার চিকিৎসা করানো হয়। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে খবর। স্থানীয় শিবাজিনগর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। অভিযোগ পেয়ে চমকে যায় পুলিশও। পরে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। তবে অভিযুক্ত গৃহবধূকে এখনও গ্রেপ্তার করা হয়েছে কি না, সেই সম্পর্ক এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। 

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/সন্ধ্যা ৭.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit