বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বিএনপি’র ভাবনা ক্ষমতা নিয়ে দেশের মানুষ নিয়ে না, —-শামীম

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ Time View

শরীয়তপুর প্রতিনিধি : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি’র জন্মই হয়েছে অবৈধভাবে দেশের ক্ষমতা দখলের মাধ্যমে। এদেশের মানুষ নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া। এজন্য তারা পেছনের পথ দিয়ে ক্ষমতায় আসতে চায়। এ কারণে, বার বার দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে তারা সফল হয়নি এবং হবেও না। রোববার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জের কাঁচিকাটা ইউনিয়নে বন্যা ও নদী ভাঙন কবলিতদের খাদ্য সহায়তা, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে যখন উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন, তখনই তারা মরিয়া হয়ে উঠেছে। ব্যালটের মাধ্যমে শেখ হাসিনাকে সরাতে পারবে না যেনে ষড়যন্ত্রকারীরা অন্য পথ বেছে নিয়েছে। পেছনের দরজা দিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায়, এজন্য তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। কারণ, তারা জানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না। তাই দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকতে হবে।

এনামুল হক শামীম বলেন, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপিকে যদি নির্বাচনে আসতে হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে আসতে হবে। বিএনপি মূলত নির্বাচন চায় না, তারা জানে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। বিএনপিকে এ দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এ দেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। তাই আগামী নির্বাচনেও জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন।

উপমন্ত্রী জানান, কাঁচিকাটা, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারবাবুনিয়া, চরভাগাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য ৫৬২ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। আর চরআত্রা, নওপাড়া, কুন্ডেরচর, কাঁচিকাটা, চরভাগা সহ এসব এলাকার উন্নয়নে একটি প্রকল্পের সমীক্ষা চলছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আর কোনো সমস্যাই থাকবে না। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভাঙন কবলিত ২০০টি পরিবারকে ৩০ কেজি করে চাল, শাড়ি ও লুঙ্গি এবং ২৫টি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা দেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, পানি উন্নয়ন বোর্ডের শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, আওয়ামী লীগ নেতা কামরুল হাওলাদার, কাওসার মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ককন হাওলাদার প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit