সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

‘ছবিটি আপনাদের অনুভূতিকে নাড়া দিবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : নতুন ছবি নিয়ে হাজির জয়া আহসান। ছবির নাম ‌‘জয়া আর শারমিন’। সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন পিপলু আর খান। ছবির পোস্টার প্রকাশ করে জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘অবশেষে, জয়া আর শারমিন। দু’জন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত, প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শ্যুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দিবে’।

জয়া আরও লিখেছেন, ‘আমি জয়া ‘জয়া’ চরিত্রে আর থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন ‘শারমিন’ চরিত্রে। ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা’।

‘জয়া আর শারমিন’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু খান এবং নুসরাত ইসলাম মাটি। সিনেমাটি প্রযোজনা করেছে পিপলু আর খানের ‘অ্যাপল বক্স’, আবু শাহেদ ইমনের ‘বক্স অফিস মাল্টিমিডিয়া’ এবং জয়া আহসানের প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’। 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit