বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ঘুমের ঘাটতির কারণে হতে পারে ফ্যাটি লিভার, জানাচ্ছে গবেষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : এই সময় নানা কারণে দেখা দিচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা। বাইরের খাবার খাওয়ার প্রবণতা, প্রক্রিয়াজাত খাবার খাওয়ার ঝোঁক, শরীরচর্চা না করা এমন একাধিক কারণ রয়েছে এই সমস্যার পিছনে। তবে এই সমস্যার অন্যতম একটি কারণ ঘুম কম হওয়া বলে জানাচ্ছে গবেষণা।

ন্যাশনাল হেলথ সার্ভিস’-এর একটি গবেষণা বলছে, যাদের ঘুম কম হয়, তাদের ফ্যাটি লিভারের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। ঠিকঠাক ঘুম না হলে, শরীরেও বাসা বাঁধে বিভিন্ন রোগ।

গবেষকরা বলছেন, “যাদের ঘুম কম হয়, তাদের ফ্যাটি লিভারের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। পর্যাপ্ত ঘুম না হলে ফ্যাটি লিভারের সমস্যা বেড়ে যায় ২৯ শতাংশ। রাতে জেগে থাকার অভ্যাস রয়েছে অনেকেরই। এক জন প্রাপ্তবয়স্ক মানুষের সারা দিনে ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি। ঠিকঠাক ঘুম না হলে শরীরেও বাসা বাঁধে বিভিন্ন রোগ।” 

এই প্রসঙ্গে চিকিৎসকদের মত, তেমনই একটি হল ফ্যাটি লিভার। কম ঘুম প্রভাব ফেলে পরিপাক ক্রিয়ায়। ঠিক করে হজম না হলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়।

ঘুম ছাড়াও ফ্যাটি লিভার হতে পারে আরও অনেক কারণে। ডায়াবিটিস, স্থূলতার মতো হরমোনজনিত নানা অসুখেও ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ে। আবার কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবেও ফ্যাটি লিভার দেখা দেয়। উচ্চ রক্তচাপ থাকলেও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার হওয়ার আশঙ্কা অমূলক নয়।

ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে দৈনন্দিন জীবনেও আনতে হবে বদল। মাত্রাতিরিক্ত মদ্যপানের অভ্যাস ডেকে আনে স্থূলতার সমস্যা। আর স্থূলতার হাত ধরে যে সব সমস্যা ঘাড়ে শ্বাস ফেলে। তার মধ্যে অন্যতম হল ফ্যাটি লিভার। সময় মতো চিকিৎসা না করালে এই অসুখের হাত ধরে ‘সিরোসিস অব লিভার’-ও হতে পারে। বড় কোনও রোগের ঝুঁকি এড়াতে শরীরচর্চা করা প্রয়োজন। বাইরের খাবার খাওয়ার প্রবণতাও নিয়ন্ত্রণে রাখতে হবে। চর্বিযুক্ত মাছ-মাংস রোজরে খাদ্যতালিকায় না রাখাই ভাল। পরিবর্তে বেশি করে খান শাকসব্জি ও ফলমূল খান।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন 

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/বিকাল ৩.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit