বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

রংপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ Time View

ডেস্কনিউজঃ ছয় দিনের মাথায় আবারো রংপুরের তারাগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন দিন বয়সের নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

রোববার ভোরে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজের পাশে সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও রাশিদুল ইসলামের তিন দিন বয়সের নবজাতক।

আহতরা হলেন নবজাতকের বাবা রশিদুল ইসলাম (৩৬) , মা মুসলিমা (৩০), ডোমার উপজেলার সোনারাই এলাকার মৃত মশিরুদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৬০), তার স্ত্রী ওলিমা বেগম (৫৬), চিলাহাটি আমিনুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২৪), সোনারায় এলাকার অলিয়ার রহমানের স্ত্রী দেলোয়ারা আক্তার (৩৪)। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, রোববার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী একটি বাসের সাথে সৈয়দপুর থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ সকল যাত্রী আহত হন। হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, ঘটনার সময় টিপটিপ বৃষ্টি হওয়ার কারণে ওই এলাকার রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং ব্রেকফেল করে গাড়ি একই সাইড হয়ে এই দুর্ঘটনা ঘটে। রশিদুল ওই মাইক্রোবাসে তার তিন দিনের নবজাতককে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজের দিকে যাচ্ছিলেন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর একই স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো পর্যন্ত রিপোর্ট মেলেনি।

কিউএনবি/বিপুল/১১.০৯.২০২২/ দুপুর ২.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit