বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আপেল সিডার ভিনেগারের উপকারিতা জানুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ওজন কমানো থেকে সুগার, পেটের জমে থাকা মেদ কমানো, একাধিক স্বাস্থ্য সমস্যার দাওয়াই হিসেবে কাজ করে আপেল সিডার ভিনেগার। কেবল শরীর নয়, ত্বক ও চুলের যত্নেও দারুণ কার্যকর এই উপাদানটি। তবে এই ভিনেগার কখনই শুধু শুধু খাবেন না, তাহলে উপকারের পরিবর্তে ক্ষতিই হবে আপনার। অবশ্যই পানির সঙ্গে মিশিয়ে পাতলা করে পান করবেন।

আসুন জেনে নেওয়া যাক, নিয়মিত আপেল সিডার ভিনেগার পানে শরীরের কী কী উপকার হয় –

> অ্যান্টি-ব্যাকটেরিয়াল সমৃদ্ধ আপেল সিডার ভিনেগার শরীরের খারাপ ব্যাকটেরিয়া এবং প্যাথোজেন মেরে ফেলে। যে কারণে আমাদের শরীর নানা সংক্রমণ ও রোগভোগ থেকে মুক্তি পায়। তাছাড়া, অ্যাপেল সাইডার ভিনেগার দীর্ঘ সময় খাবার সংরক্ষণ করতেও সাহায্য করে। অন্ত্র ভাল রাখে।

> আপেল সিডার ভিনেগার রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু আপেল সিডার ভিনেগার পান করলেই হবে না, এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেতে হবে চিনিজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে।

> বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আপেল সিডার ভিনেগার ওজন কমাতে সাহায্য করে। ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড শরীরে ফ্যাট জমতে দেয় না, খিদে কমায়, হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং ফ্যাট বার্ন করে।

> ব্রণ, পিম্পল এবং ত্বকের নানা সমস্যা কমাতে পারে আপেল সিডার ভিনেগার। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে৷

> দাঁত ভালো রাখতে পারে আপেল সিডার ভিনেগার। এটি মাউথওয়াশ হিসেবেও ব্যবহার করতে পারেন। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের দুর্গন্ধ দূর করে।

> আপেল সিডার ভিনেগার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আর, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমাদের ত্বককে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে। এর ফলে আমাদের কোষ ভালো থাকে এবং অক্সিডেটিভ সেল ড্যামেজ কমাতে সাহায্য করে।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/দুপুর ১.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit