বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

বাড়িতেই বানিয়ে ফেলুন মেকআপ রিমুভার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিদিন অফিস যাওয়ার আগে কম-বেশি সকলেই হালকা মেকআপ করেন। তবে দিন শেষে ঠিকমতো মেকআপ না তুললে কিন্তু ব্রণ, পিম্পলের মত নানান স্কিনের সমস্যা দেখা দেয়। কিন্তু মেকআপ তুলতে গিয়ে দেখলেন মেকআপ রিমুভার শেষ। তাহলে এখন উপায়? ঘাবড়াবেন না। মাত্র কয়েকটি উপাদান দিয়ে নিজেই মেকআপ রিমুভার তৈরি করে নিতে পারেন।

তাহলে জেনে নিন, বাড়িতেই মেকআপ রিমুভার তৈরি করবেন কীভাবে…

ওয়াটারপ্রুফ মেকআপ তোলার জন্য 

ওয়াটারপ্রুফ মেকআপ তোলা বেশ ঝক্কির। ত্বকে থেকে সহজে ওঠে না। আবার ত্বকে বেশি ঘষাঘষি করলে জ্বালা, ব্যথা এবং ব়্যাশও হতে পারে। তাই ওয়াটারপ্রুফ মেকআপ তোলার জন্য ঘরে তৈরি মেকআপ রিমুভার ব্যবহার করতে পারেন। আমন্ড অয়েলের সঙ্গে ভিটামিন-ই ক্যাপস্যুল এবং গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর স্প্রে বোতলে এই মিশ্রণটি ভরে ঝাঁকিয়ে নিন একবার। এরপর মেকআপ তোলার প্যাডে সামান্য স্প্রে করে মুখের মেকআপ তুলে ফেলুন। দেখবেন খুব সহজেই মেকআপ উঠে আসবে।

ব্রণ প্রবণ ত্বকের জন্য 

জোজোবা অয়েলের সঙ্গে টি ট্রি অয়েল এবং ভিটামিন-ই ক্যাপস্যুল ভাল ভাবে মিশিয়ে নিন। তারপর স্প্রে বোতলে এই মিশ্রণটি ভরে ব্যবহার করুন। আপনি এটি ত্বক পরিষ্কার করার জন্য টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন।

সাধারণ মেকআপ তোলার জন্য 

একটা পরিষ্কার বিউটি ব্লেন্ডার মিসেলার ওয়াটারে ভিজিয়ে নিন ভালো করে। তারপর এটি একটি পরিষ্কার কমপ্যাক্ট বাক্সে সংরক্ষণ করুন। ব্লেন্ডারটি ব্যবহার করার পরে অবশ্যই ধুয়ে নেবেন।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/সকাল ৭.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit