শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

জবি শিক্ষার্থী আকবর হত্যা মামলার সুষ্ঠু তদন্ত চায় তার পরিবার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকবর হোসাইন খান রাব্বি হত্যা মামলার সুষ্ঠু তদন্ত করতে পারেনি পিআইবি। সুষ্ঠু তদন্তের দাবি জানায় তার পরিবার।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আকবর হত্যাকাণ্ড এর দ্রুত-সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে তার পরিবার ও সহপাঠীরা।

সংবাদ সম্মেলনে আকবরের বড় বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সাবেক শিক্ষার্থী মোসাঃ লাবনী খানম আঁখি বলেন, আমার ভাইকে গত বছরের ২৭ আগস্ট চট্টগ্রামের একটি ফ্লাইওভার থেকে ফেলে দিয়ে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো সুষ্ঠ তদন্তের মাধ্যমে বের করতে পারে নি প্রশাসন।

এ সময় তিনি আরও বলেন, ঘটনাস্থলে অবস্থানরত প্রতক্ষ্যদর্শীরা যখন আকবরকে অজ্ঞান ও আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছিল। ৫ দিন আইসিইউতে ভর্তি থাকার পর ১ সেপ্টেম্বর সকালে সে মারা যায়।

দীর্ঘ এক বছর পার হয়ে গেলেও অপরাধীরা এখনো ধরা-ছোয়ার বাইরে। পুলিশ দীর্ঘদিন সন্তোষজনক কোনো তথ্য সংগ্রহ করতে না পারায় তদন্তভার চট্টগ্রাম পিবিআই কে হস্তান্তর করা হয়। কিন্তু পিবিআই চট্টগ্রামও এখনো কোন অগ্রগতি করতে পারছে না বলে জানান তিনি।

মানববন্ধনে অংশ নিয়ে আকবরের সহপাঠীরা বলেন, মৃত আকবরের সাথে খুব অন্যায় হয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও আকবরের হত্যার রহস্য সম্পর্কে আমরা ধোয়াশায় রয়েছি। পিবিআই এর হাতে তদন্তভার যাবার পরে আমরা আশা করেছিলাম দ্রুত এ হত্যা রহস্য উদ্ঘাটন হবে। কিন্তু চট্টগ্রাম পিবিআইও কোন সদুত্তর এখনো আমাদের না দিতে পারায় আমরা আশাহত।

এ হত্যান্ডের তদন্তের সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম পিবিআই এর তদন্ত এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায় নি।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit