বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শরীয়তপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরমোহাম্মদ কোতয়ালের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সভাপতি নুরমোহাম্মদ কোতোয়াল (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল¬াহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় শরীয়তপুর শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারনে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন।

আজ শুক্রবার বাদ জুমা শরীয়তপুর পৌর ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাযা এবং বিকাল ৩টায় নিজ প্রতিষ্ঠিত নুরমোহাম্মদ কোতোয়াল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।নুরমোহাম্মদ কোতোয়ালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদর রহমান খোকা সিকদার, সাবেক সভাপতি আব্দুর রব মুন্সি, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, বর্তমান মেয়র পারভেজ রহমান জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারি কেএম মকবুল হোসাইন, বাংলাদেশ মুসলীমলীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন আবুড়ী প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit