বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরিচালকের ঢাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ২ খাল খননের পরিমাপ সম্পন্ন : বাস্তবায়ন হলে কৃষি ও সেচে নতুন দিগন্ত সমুদ্রে ডুবে যাচ্ছিলেন লারা দত্ত, যেভানে প্রাণ বাঁচান অক্ষয় ‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি নিয়ে যা জানা গেল চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু

আখাউড়ায় ৬০ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ Time View
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুমিল্লা সেক্টর, সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচির মাধ্যমে এলাকার প্রায় দুই শতাদিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে। 
কর্ণেল বাজার বিওপি’র ব্যাবস্থাপনায় আয়োজিত ফ্রী মেডিক্যাল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রধান করেন, সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’র উপ-পরিচালক ও মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত। বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে খুশি হয়ে বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ ও এলাকার সেবা গ্রহীতারা।
এসময় তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন জানান, এধরণের মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এলাকার সকল শ্রেণীর মানুষের উপকার সাধিত হয়েছে, আর তার স্কুলে অনুষ্ঠান টি আয়োজন করায় বিজিবিকে ধন্যবাদ জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ ও মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কবির সহ আরো অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit