মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় বীজ বিক্রি অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি পাঁচ ব্যাবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন॥ মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা। শার্শায় সন্ত্রাসী তোতার নামে মামলা তুলে নিতে আহত বুদোর বাড়িতে গিয়ে হত্যার হুমকি মাটিরাঙ্গায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিবেশবান্ধব মুরগি পালন শেড বিতরণ। মঙ্গলবার ১২ রাশির ভাগ্যে কী আছে, জানুন রাশিফলে পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন মাটিরাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ বাংলাদেশি আটক। কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসির বিরুদ্ধে পরোয়ানা আঙুর নাকি কিসমিস, কোনটির পুষ্টিগুণ বেশি?

দগ্ধ কলেজশিক্ষিকার মৃত্যুর ঘটনায় স্বামী কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লায় অগ্নিদগ্ধ কলেজশিক্ষিকা তাহমিনা মুনার (৩২) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। বুধবার রাতে নিহতের ভগ্নিপতি তারেকুল ইসলাম ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে মামলাটি করেন। মামলায় নিহত মুনার স্বামী সালাউদ্দিন সুমনকে আসামি করা হয়েছে। মামলার পর মুনার স্বামী সালাউদ্দিন সুমন বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বৃহস্পতিবার কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি সহিদুর রহমান বলেন, বুধবার রাতে নিহতের ভগ্নিপতি বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলাটি গ্রহণ করে তদন্তে চালানো হচ্ছে। প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে কুমিল্লা নগরীর রেসকোর্সের ভাড়া বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হন মুনা। এ সময় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তাহমিনা মুনা কুমিল্লা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit