শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

আটোয়ারীতে অভিযান চালিয়ে চায়না রিং জাল জব্দ করে জ্বালিয়ে দেয়া হয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে অভিযান চালিয়ে চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে জ্বালিয়ে দেয়া হয়েছে। বুধবার(০৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা ( অ: দা:)মোঃ আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে তার অফিস স্টাফ এবং আটোয়ারী থানা পুলিশের সহযোগিতা নিয়ে উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা এলাকার একটি বিলে অভিযান পরিচালনা করেন। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে জলাশয়ে মাছ ধরার উদ্দেশ্যে বসানো রিং জাল ও কারেন্ট জাল ফেলে পালিয়ে যায় মাছ শিকারীরা।

মৎস্য অফিসের তথ্যমতে ১১টি চায়না রিং জাল এবং ৫হাজার মিটার কারেন্ট জাল অভিযানকারী দল জব্দ করেন, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। পরে অভিযান পরিচালনাকারী দলের সিদ্ধান্ত মতে জব্দকৃত চায়না রিং জাল ও কারেন্ট জালগুলো ওই এলাকায় জনসম্মুখে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ভূষ্মিভুত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ইমরান বলেন, চায়না রিং জাল কারেন্ট জালের চেয়েও ভয়ঙ্কর।

রিং জাল যে নালায় বসানো হবে সে নালা দিয়ে পানির পোকাটিও ফেসে যেতে পারবেনা। ছোট-বড় সব মাছই রিং জালে আটকা পড়বে। এ জাল ব্যবহারে দেশে মৎস্য সম্পদ ধ্বংস হওয়া স্বাভাবিক। সারাদেশে মৎস্য আইন বাস্তবায়নে সরকারের নির্দেশনা মতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারীতে মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য দপ্তরের উদ্যোগে অবৈধ চায়না রিং জাল ও চায়না কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/দুপুর ২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit