বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

বিএনপিকে খাগড়াছড়িতে আর কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবেনা..রণ বিক্রম ত্রিপুরা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ২০০১ সালে বিএনপির হামলায় নিহত শহীদ ইব্রাহীম, শহীদ ইয়াছিন মেম্বার ও শহীদ মোহাম্মদ আলীর স্বরণে  মাটিরাঙ্গায় আওয়ামীলীগের সহযোগিতায় উপজেলা যুবলীগের আয়োজনে   শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের হাতে নিহত যুবলীগ নেতা শহীদ ইব্রাহিম চত্বরের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগ আয়োজিত স্মরন  সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা বলেছেন,বিএনপি-জামায়াতের দু:শাসনের কথা খাগড়াছড়িবাসী ভুলেনি। ২০০১-২০০৬ সালে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ২৭ জন নেতাকর্মীকে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ যখন উন্নয়নের সুফল ভোগ করছে তখন আবারো বিএনপি ২০০১ সালে ফিরে যেতে চায়। 

প্রধান বক্তার বক্তব্যে, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন  সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু  বলেন,বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামীলীগের নেতাকর্মীদের এলাকা ছাড়া করা আর সরকারী টাকায় উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে বিএনপির অফিস করা ছাড়া ওয়াদুদ ভুইয়া আর কোন উন্নয়ন করেন বলে অভিযোগ করে তিনি আরো বলেন ওয়াদুদ ভুইয়া পাহাড়ে আবারো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। ওয়াদুদ ভুইয়াকে খাগড়াছড়িতে আর কোন সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবেনা বলে হুশিয়ারী উচ্চারন করে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. রকিবুল হাসান’র সভাপতিত্বে ও মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় স্মরন সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার ও খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।স্মরন সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর,মাটিরাঙা পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাটিরাঙ্গা পৌর শহরের মাটিরাঙ্গা-গোমতি সড়কের সংযোগস্থলে শহীদ ইব্রাহিম চত্বরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। অন্যান্যর মাঝে জেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এম এ জব্বার, জেলা আ,লীগের উপ-দপ্তর সম্পাদক মো:নুরুল আজম, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা,  পৌর আওয়ামী লীগের সভাপতি মো:হারুন উর রশীদ ফরাজী উপজেলা আ,লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,উপজেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো:তাজুল ইসলাম,মাটিরাঙ্গা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো:বাবুল আহমেদ,উপজেলা মাটিরাঙ্গা পৌর যুব লীগের সভাপতি মো:মোশারফ হোসেন, পৌর যুব লীগের সাধারন সম্পাদক মো: আলা উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/দুপুর ১.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit