শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

কোনো ভুল সিদ্ধান্ত দিলে কেউ ফিরে যেতে পারবেন না – এমপি রাজু 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : আপনারা আসবেন, খাতির যত্ন করব। তবে যদি কোনো ভুল সিদ্ধান্ত দেন, তাহলে কেউ ফিরে যেতে পারবেন না বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহম্মেদ রাজু।আসন্ন ১৭ সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন ঘিরে রায়পুরা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। তাঁর বক্তব্যের অংশটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার রাজিউদ্দিন আহম্মেদ রাজু অডিটোরিয়াম মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, ‘আমরা রায়পুরার লোক, আমরা কাউকে ভয় পাই না। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমার আস্থা আছে। তার পরেও আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা আসবেন, বসবেন, আপনাদের খাতির-যত্ন করা হবে। তার পরেও যদি ভুল সিদ্ধান্ত দেন, তাহলে কেউ ফিরে যেতে পারবেন না।’রায়পুরার মানুষের কল্যাণে রাজনীতি করেছি উল্লেখ করে এমপি রাজু বলেন, দুর্গম চরাঞ্চলে বিদ্যুতের সংযোগসহ চলাচলের জন্য রাস্তা ছিল না। ওই সব এলাকায় আমি রাস্তা ও বিদ্যুতের সংযোগ করে দিয়েছি। একসময় সেখানকার মানুষ পায়ে হেঁটে সদরে আসত। এখন গাড়িতে চড়ে উপজেলা সদরে আধা ঘণ্টায় আসতে পারে।সম্মেলনের ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়ে রাজিউদ্দিন আহমদ বলেন, ‘আপনারা সৎ মানুষের নেতৃত্ব চান? তাহলে আমরা তালেব-কামরুলকে চাই না।

তাহলে আসেন, ১৭ তারিখে আমরা নরসিংদী স্টেডিয়ামকে আরেকটি যুদ্ধক্ষেত্রে পরিণত করব। প্রয়োজন হলে রায়পুরা থেকে আমরা হাজার হাজার লোক নরসিংদীর উদ্দেশে রওনা হব। দরকার হলে সম্মেলনের এক সপ্তাহ আগে স্টেডিয়াম দখল করে রাখব।অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইউনুস আলী ভূইয়ার সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম বীর প্রতীক।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সদস্য মমতাজ উদ্দিন ভূইয়া, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল হক রিমন, সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, পৌর আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল আলম শাহীন, পৌর মেয়র মো. জামাল মোল্লা, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লায়লা কানিজ লাকি, উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আল-আমিন হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/দুপুর ১.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit