শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে ১৯ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ী উদ্ধার আটক তিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসার সময় খাগড়াছড়ি থানাধীন ১ নং পৌর ওয়ার্ড স্বনির্ভর বাজার পুলিশ চেক পোস্টের সামনে পানছড়ি টু খাগড়াছড়ি পাকা রাস্তার উপর থেকে ৯৭৫ পিচ ভারতীয় শাড়ী সহ তিন জনকে আটক করেছেন সদর থানা পুলিশ।বুধবার (৬ সেপ্টেম্বর ২০২২ইং)রাত ৮টার দিকে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমানের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি সদর থানার উপ-পরির্দশক (এসআই) মো: মামুন ও  এ এস আই মো:  সিরাজুল ইসলাম, এর  নেতৃত্বে  বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ শাড়ি সহ ৩জন আটক করা হয়।

আটকৃতরা হলেন, বড়ুন চাকমা(২৩),বিকাশ চাকমা(২৩),মোঃ সাইফুল ইসলাম(৩১)।বড়ুন চাকমা পানছড়ি উপজেলার পূজগান ইউনিয়নের আর্থিক মনুর ছেলে,বিকাশ চাকমা একই ইউনিয়নের পিত্তলার চাকমার ছেলে মো:সাইফুল ইসলাম পানছড়ি ইউনিয়নের দমদম এলাকার মৃত  হানিফ এর ছেলে।আটককৃত বিভিন্ন ব্যান্ডের  ৯৭৫ পিচ  ভারতীয়  শাড়ী মূল্য অনুমান(২০০০*৯৭৫)১৯,৫০,০০০ (উনিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, সরকারি কর ফাঁকি দিয়ে আমদানি করার অপরাধে   আটক করা হয় তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিধি মোতাবেক প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৭.০৯.২০২২/সকাল ১১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit