সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটি শহরে  ৩২ ঘন্টার হরতাল চলছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ Time View
আলমগীর মানিক, রাঙ্গামাটি : রাঙ্গামাটি শহর এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা টানা ৩২ ঘন্টার হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিলসহ ৭দফার দাবীতে এই হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ  পূর্ণদিবস ও বুধবার অর্ধদিবস মোট ৩২ ঘন্টা এই হরতাল চলবে।
হরতালের কারণে সকাল থেকে রাঙ্গামাটি শহরের ভেদভেদী, কলেজ গেইট, বনরূপা, কাঁটালতলী, পৌরসভা, পুরাতন বাসষ্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতাকর্মীর। তারা শহরের বিভিন্ন এলাকায় পিকেটিং এর পাশাপাশি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও ৭ দফা বাস্তবায়নের দাবীতে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে ।
হরতালের কারণে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। সকালে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত লোকজন পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। আর শহরের বেশীর ভাগ দোকানপাট রয়েছে বন্ধ। এদিকে, হরতালের কারণে শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর শহরের বিভিন্ন স্থানে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit