বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ভারতের হারে সোশ্যাল মিডিয়ায় আর্শদীপের তীব্র সমালোচনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রোববার দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারতে পরাজয়ে আর্শদীপকে দায়ী করছেন সমর্থকরা। টানটান উত্তেজনাকর ম্যাচে ১৭.৩ ওভারে আসিফ আলির একটি সহজ ক্যাচ ফেলে দেন আর্শদীপ। যেটাকে সবাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন। যে কারণে সোশ্যাল মিডিয়ায় আর্শদীপের তীব্র সমালোচনা চলছে। 

খেলা শেষে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং, ইরফান পাঠান, পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ সবাই তরুণ ফাস্ট বোলারের পাশে দাঁড়িয়েছেন। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেন, চাপের মধ্যে যে কারও সঙ্গে এটা হতে পারে। এটা একটা বড় ম্যাচ, পরিস্থিতিও ছিল টানটান। আমার মনে আছে, আমি যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে আমার প্রথম ম্যাচ খেলেছিলাম, তখন বাজে শট খেলে আউট হয়েছিলাম। চাপের মুখে যে কেউ ভুল করতেই পারে। খারাপ লাগাটাই স্বাভাবিক। ম্যানেজমেন্ট এবং অধিনায়ককে ধন্যবাদ এ মুহূর্তে দলের পরিবেশ খুবই ভালো। তাই একজনের উচিত নিজের ভুল স্বীকার করা, নিজের পারফরম্যান্সে মনোনিবেশ করা এবং আবারও সেই চাপের পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখা।

ভারতের সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান আর্শদীপের সমর্থনে টুইট করে লিখেছেন- আর্শদীপ একজন শক্তিশালী ব্যক্তি, এমনই থাকুন। ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং লিখেছেন- আর্শদীপ সিংয়ের সমালোচনা করা বন্ধ করুন, কেউ ইচ্ছাকৃতভাবে একটি ক্যাচ ছাড়ে না। আমরা আমাদের ছেলেদের জন্য গর্বিত, পাকিস্তান এখানে অনেক ভালো খেলা খেলেছে। লজ্জা এমন লোকেদের জন্য, যারা এই প্ল্যাটফর্মে আর্শদীপ এবং দলকে নিয়ে খারাপ কথা বলছে এবং আমাদের নিজেদের ছেলেদের ছোট করছে।  আর্শদীপ হলো গোল্ড। পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ লিখেছেন- ভারতীয় দলের সমর্থকদের কাছে আমার অনুরোধ, খেলাধুলায় আমরা মানুষ হিসেবে ভুল করি। দয়া করে এ ভুলগুলো নিয়ে কাউকে হেয় করবেন না। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit