বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ওমরাহে গিয়ে সৌদিতে থাকতে পারবেন ৯০ দিনের বেশি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে বিদেশি ওমরাহযাত্রীরা সৌদি আরবে ৯০ দিনেরও বেশি সময় অবস্থান করতে পারবেন। পাশাপাশি তারা দেশটির যেকোনো শহরে বাধাহীনভাবে ঘুরে বেড়াতে পারবেন এবং নিজ দেশে ফেরার সময় সৌদির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন থেকে বিদেশি ওমরাহ যাত্রীরা তাদের ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিনেরও বেশি সময় সৌদিতে অবস্থান করতে পারবেন এবং মক্কা-মদিনাসহ যেকোনো শহরে ঘুরতে যেতে পারবেন। কোনো প্রকার আইনগত বা প্রশাসনিক বাধা দেওয়া হবে না।’

সৌদি সরকারের অনুমোদিত যেকোনো ইলেকট্রনিক প্ল্যাটফরম ব্যবহার করে সহজেই ভিসার মেয়াদ বাড়ানো যাবে বলেও উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

সৌদি অর্থনীতি বিশ্লেষকদের মতে, সরকার দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে চাইছে। এই ঘোষণার প্রধান কারণ এটিই।

করোনা মহামারির কারণে ২০২০ সালে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করেছিল সৌদি। হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি সৌদি নাগরিকদেরও হজ ও ওমরাহ পালনে নিরুৎসাহিত করে সরকার। 

পরের বছর ২০২১ সালে নিজ দেশের নাগরিকদের হজ ও ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। তবে এক্ষেত্রে শর্ত দেওয়া হয়, যারা সরকারের অনুমোদিত যেকোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, কেবল তারাই হজ ও ওমরাহ করতে পারবেন।

এ বছর হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি যাত্রীদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দেয় সৌদি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, যেসব বিদেশি যাত্রী করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন—কেবল তাদেরকেই স্বাগত জানাবে সৌদি আরব।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit