বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে হাসিনার অভিনন্দন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

লিজ ট্রাসকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “আপনার নিয়োগ এটাই প্রমাণ করে যে দেশকে উন্নতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের আস্থা রয়েছে।”

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতা মূল্যবোধের গভীরে নিহিত। 

শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে শক্তিশালী সহযোগিতা সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হয়েছে। 

“সবকিছুর ঊর্ধ্বে যুক্তরাজ্যে বাংলাদেশ-ব্রিটিশ প্রবাসীরা দুই দেশের উন্নয়নের জন্য কাজ করবে,“ আশা প্রকাশ করেন শেখ হাসিনা। 

তিনি বলেন, ২০২২ সাল সবচেয়ে তাৎপর্যপূর্ণ বছর, কারণ কমনওয়েলথভুক্ত দুই দেশ তাদের বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে দেশটির নতুন প্রধানমন্ত্রী ট্রাসের সঙ্গে কাজ করতে উন্মুখ বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

লিজ ট্রাসের সুস্বাস্থ্য ও সাফল্য এবং যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit