রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মাঘাতী হামলায় নিহত ১১

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত রুশ দূতাবাসের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষ্যে ১১ জন নিহত হয়েছেন। সোমবার কাবুলে রাশিয়ান দূতাবাসের প্রবেশপথের কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। আফগান পুলিশ জানিয়েছে, দূতাবাসের গেটের কাছে আসার সময় সশস্ত্র রক্ষীরা হামলাকারীকে গুলি করে হত্যা করে।

স্থানীয় কয়েকটি সূত্র অবশ্য দাবি করছে, নিহতের সংখ্যা ২০ জন ছাড়িয়ে যাবে।  খবর রয়টার্সের। তবে পুলিশের দাবি, হামলাকারী তার লক্ষ্যে পৌঁছানোর আগেই তাকে শনাক্ত করা হয় এবং গুলি করে হত্যা করা হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলের সপ্তম জেলার দার-উল-আমান রোডে অবস্থিত রাশিয়ান দূতাবাসের পাশে আত্মাঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটেছে।

একজন কূটনীতিক রাশিয়ান ভিসার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা ঘোষণা করতে বাইরে এলে বিস্ফোরণটি ঘটে। ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্ফোরণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit