রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

স্পিকারের সাথে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তাঁরা জলবায়ু পরিবর্তনজনিত কারণে শিশুদের ওপর প্রভাব, মাতৃস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যাসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও জরুরি প্রয়োজনগুলো মেটাতে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ দক্ষতার সাথে কাজ করছে। শিশুদের বিভিন্ন অধিকার নিয়ে কাজ করার জন্য সংসদ সদস্যদের নিয়ে শিশু অধিকার সংসদীয় ককাস গঠন করা হয়েছে, যা এ সংক্রান্ত বিষয়ে দক্ষতার সাথে কাজ করছে। শিশুদের জন্য সরকার শিশু বাজেট বরাদ্দ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ে শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট শিশুদের কল্যাণে ব্যয় করা হচ্ছে।

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে শেলডন ইয়েট বলেন, শিশু অধিকার সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারী সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান। বাংলাদেশ জাতীয় সংসদের সাথে সমন্বয়ের মাধ্যমে শিশু সুরক্ষাসহ নানা বিষয়ে ইউনিসেফ কাজ করছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশু সুরক্ষাসহ তাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত আন্তরিক। সংসদ সদস্যদের উপস্থিতিতে শিশুদের নিয়ে ‘চাইল্ড পার্লামেন্ট সেশন’ ও উন্মুক্ত আলোচনা আয়োজনের মাধ্যমে ফলপ্রসূ ধারণা পাওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।  

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit