রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে ভারত যাচ্ছে ২ হাজার ৪৫০ টন ইলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে। সেই উৎসবকে উপলক্ষ করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।

রোববার (৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। 

জানা গেছে, ৪৯ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। যাদের মধ্যমে মোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ যাবে ভারতে। 

এতে বলা হয়, আসছে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৪৯ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হলো। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। 

ইলিশ রপ্তানির শর্তে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০২১-২০২৪ এর বিধিবিধান অনুসরণ করতে হবে, শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে, প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় দাখিল করতে হবে, অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না।

উল্লেখ্য, সাধারণত দুর্গাপূজা উপলক্ষেই ভারতে ইলিশ রপ্তানি করা হয়। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি বন্ধ থাকলেও ২০১৯ থেকে দেশটিতে আবার ইলিশ রপ্তানি চালু করা হয়। ভারতে সাধারণত ৭০০ গ্রাম থেকে ১ হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশ রপ্তানি হয়ে থাকে।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit