শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

কংগ্রেস ত্যাগের পর গুলাম নবীর জম্মুতে বড় শোডাউন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেস ছাড়ার পর জম্মুতে রোববার প্রথম জনসভা করেছেন গুলাম নবী আজাদ। রোববার এই সভা হয়। খবর এনডিটিভির। কংগ্রেসের সঙ্গে পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করার পর নিজের রাজনৈতিক দলের ঘোষণা করতে যাচ্ছেন সাবেক কংগ্রেস নেতা। অ-কংগ্রেসি হিসাবে প্রথম জনসভা করছেন আজাদ। রোববার সকালেই দিল্লি থেকে জম্মু পৌঁছান তিনি। জম্মুতে আজাদকে স্বাগত জানাতে তৈরি ছিল বিশেষ শোভাযাত্রা।

মিছিল করে সৈনিক কলোনিতে সভাস্থলে পৌঁছান গুলাম নবী। এই সভাতেই আগামী দিনের রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারেন এই বর্ষীয়ান নেতা। প্রসঙ্গত, কিছু দিন আগেই সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দোষারুপ করে শতাব্দী প্রাচীন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন গুলাম নবী।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit