শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের গোলা ছোড়া নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গোলা ছোড়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, সীমান্তে মিয়ানমারের গোলা ছোড়ার ঘটনা কোনো উদ্দেশ্যপ্রণোদিত নয়। এ ঘটনা কোনো ধরনের উসকানিমূলকও নয়। প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষ্যে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মোমেন একথা বলেন।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তে গোলা ছোড়ার যে ঘটনা ঘটেছে, সেটা কোনো উদ্দেশ্যপ্রণোদিত নয়। সেজন্য আমরা আজ (রোববার) তাদের দূতকে তলবও করেছি। সীমান্তের এই ঘটনা রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো বাধাগ্রস্ত হবে না বলেও উল্লেখ করেন মোমেন। গতকাল (৩ আগস্ট) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডের ১২০ মিটার ভেতরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দুটি গোলা এসে পড়েছে। জনবসতিহীন পাহাড়ে এ দুটি গোলা বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর আগে গত ২৮ আগস্ট দুটি মর্টারের গোলা নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুমপাড়ার জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়েছিল। তবে গোলা দুটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় আজ (রোববার) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এ বিষয়ে একটি কূটনৈতিক আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করেছে ঢাকা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit