বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শরীয়তপুরে স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৮ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকরে দশম শ্রেণীর ছাত্রী আত্মহত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সহপাঠি ও এলাকাবাসী। রোববার সকালে রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজারে ঘন্টাব্যাপি এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় নিহতের পরিবার, স্বজন সহ সুবচনী উচ্চ বিদ্যালয়ের সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, রুদ্রকর ইউনিয়নের সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আল আমিন তালুকদারের সাথে একই বিদ্যালয়ে পড়ার সুবাদে সুরভী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার সকালে মেয়েটিকে আল আমিনের মা ও বড় ভাই পারভেজ স্কুল সহপাঠিদের সামনে জুতোপেটা করে। এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তাঁর দপ্তরিকে দিয়ে বাড়িতে পৌঁছে দেন। দুপুরে বাড়ি গিয়ে নিজ ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এঘটনায় গত শুক্রবার পালং মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ৪ চারজনকে আসামী করে মামলা করেন নিহতের পরিবার।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit