শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু মেসি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়: রোনালদিনিও এপ্রিলজুড়ে বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্পে একই পরিবারের ৮ জনের প্রাণহানি ৩৪ হাজার টন ডিজেল নিয়ে দেশে এল আরেক জাহাজ দক্ষিণ ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

‘সাম্প্রদায়িক ঘটনা মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নিচ্ছি’

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ও বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার কঠোরভাবে ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা দ্রুততার সাথে মোকাবেলা করছে।

ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সন্ত্রাসবাদ শুধু তার দেশেই ছিল না, ভারতসহ অন্যান্য দেশও এর ভুক্তভোগী। 
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম সন্ত্রাসবাদকে আরো উস্কে দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এটি দিন দিন আরো খারাপ হয়ে উঠছে। 

“আমরা যখন ক্ষমতায় এসেছি তখন থেকেই আমরা এ বিষয়টিতে গুরুত্ব দিয়েছি এবং আমি সব সময় তাদের (সংখ্যালঘু সম্প্রদায়) বলেছি, আপনারাও আমাদের দেশের নাগরিক। এ দেশে আপনাদেরও অধিকার আছে। কিন্তু তারপরও কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থাও নিয়েছি। মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটে যা একেবারেই অনাকাঙ্খিত কিন্তু আপনারা ভালো করেই জানেন, শুধু বাংলাদেশেই নয়, এমনকি ভারতেও সংখ্যলঘুরা মাঝেমাঝে বিপদগ্রস্ত হয়।

হিন্দুদের মন্দির ও প্রতিমা ভাঙচুরের কয়েকটি ঘটনার বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটলে অন্য দেশগুলোরও কিছু উদারতা দেখানো গুরুত্বপূর্ণ।  

“আমি মনে করি দুই দেশের উদারতা দেখানো উচিত, আপনারা জানেন বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং আমাদের এখানে অনেক ধর্মের মানুষ আছে। এখানে ধর্মীয় সম্প্রীতি বেশ ভালোভাবেই আছে। তুই দুই একটি ঘটনা যখনই ঘটে… তাৎক্ষণিকভাবে…বিশেষ করে আমার দল… আমার দলের কর্মীরা, অনেক বেশি সচেতন এ বিষয়ে এবং আমার সরকারও। আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমমে ব্লগার ও মৌলবাদীদের লেখালেখির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একে অন্যের অনুভূতিতে আঘাত করে কিছু লেখাটা কাম্য নয়। সরকার এ ধরনের কর্মকাণ্ড বন্ধের চেষ্টা করছে বলেও জানান তিনি।  

“দেখুন উগ্রবাদ সব জায়গাতেই আছে। এমনকি আপনি যদি ভারত এবং বিশ্বের অন্যান্য দেশেও দেখেন, এটি দেখতে পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এটি বর্তমানে আরো খারাপ হয়েছে। কিছু মানুষ কিছু না না কিছু লিখছে। এমনকি শুধু ব্লগাররাই নয়, অন্য ধর্মের মানুষসহ অনেকেই লিখছে…কখনও কখনও তারা লিখছে আর মানুষও (রাস্তায়) চলে আসছে কিন্তু আমরা এসব নিয়ন্্রতণের সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা কখনই এসব সমর্থন করি না। পসব মানুষেরই নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে এবং অন্যের ধর্মকে আঘাত করে কারো কিছু বলা উচিত না।” 

ধর্মীয় সহিংসতার প্রসঙ্গে শেখ হাসিনা এএনআইকে বলেন, কিছু ঘটনা ঘটলেও বাংলাদেশের একটি ঐতিহ্য রয়েছে যেখানে সব মানুষ ধর্ম সব উৎসবে অংশ নেয়।

“আমরা সবাই, একসাথে উৎসব উদযাপন করি… এমনকি আপনি বাংলাদেশে দুর্গাপূজার সময় দেখতে পারেন, অনেক জায়গায়, আমরা দুর্গাপূজা করি এবং সবাই একসাথে উদযাপন করে। তাই ধর্মীয় সম্প্রীতি কিন্তু আছে।”

ভারত থেকে বাংলাদেশে গরু চোরাচালানের ব্যাপকতা সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং সমস্যার তীব্রতাও অনেক কমে গেছে। 

“তবে এখনও মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে। আমরা ভারতের সাথে আলোচনা করব। আপনি ইতিমধ্যেই জানেন, আমাদের দেশে এখন আমরা ভারতীয় গরুর উপর খুব বেশি নির্ভরশীল নই। আমরা নিজেরাই বেড়ে উঠছি, আপনি জানেন, এখানে গবাদি পশুর প্রয়োজন আছে। কিন্তু কিছু সীমান্ত চোরাচালান হয়। তাই যেকোনো ঘটনা ঘটলে দুই পক্ষের সীমান্ত বাহিনী একসঙ্গে বসে, পতাকা বৈঠক করে, আলোচনা করে। হ্যাঁ, আমরা আশ্বাস দিতে চাই, এটি হ্রাস পাবে।”

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit