রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

দ্রুততম ২০০ উইকেট নিয়ে স্টার্কের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : আজ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জিম্বাবুয়ে জয় পেয়েছে তিন উইকেটে। হারা ম্যাচেও বিশ্বরেকর্ড গড়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দুইশ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন এই বাঁহাতি।  জিম্বাবুয়ের ব্যাটার রায়ান বার্লকে আউট করে এই মাইলফলকে পৌঁছান স্টার্ক।

১০২ ম্যাচে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন স্টার্ক। এর আগে এই রেকর্ডটি ছিল পাকিস্তানের স্পিনার সাকলায়েন মুশতাকের। অফস্পিনার দুইশ উইকেট পেতে খেলেছিলেন ১০৪টি ম্যাচ। এছাড়া ২০০ উইকেট পেতে ব্রেট লির লেগেছে ১১২ ম্যাচ। ষষ্ঠ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেট পেয়েছেন স্টার্ক। এ তালিকায় সবার উপরে আছেন গ্লেন ম্যাকগ্রা। তাঁর উইকেট ৩৮০টি। এরপর রয়েছেন ব্রেট লি (৩৮০), শেন ওয়ার্ন (২৯১), মিচেল জনসন (২৩৯) ও ক্রেইগ ম্যাকডরমট (২০৩)।

উল্লেখ্য যে, আজ  টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ১৪২ রানের লক্ষ্যে জিম্বাবুয়ে পৌঁছে ৩৯ ওভারে। উইকেটরক্ষক-ব্যাটার রেগিস চাকাভা ৭২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ওপেনার মারুমানি খেলেছেন ৩৫ রানের ইনিংস। এ ছাড়া কাইতানো ১৯, টনি মুনিয়োঙ্গা ১৭ ও রায়ান বার্ল ১১ রান করেন।   অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ৩টি উইকেট পান।   

এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ ওভারে মাত্র ১৪১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এর মধ্যে ৯৪ রানই এসেছে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। ৯৬ বলে দুটি ছক্কা ও ১৪টি চার মারেন এই বাঁহাতি। ২২ বলে ১৯ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই দুজন ছাড়া আর কোনো অজি ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

এক পর্যায়ে ৫ উইকেটে ১২৯ রান ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু ‘পার্ট-টাইম’ বোলার রায়ান বার্লের ঘূর্ণিতে ১২ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৩ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নেন বার্ল। ব্র্যাড ইভান্সের শিকার ২ উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit