শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

রণবীর কাপুর আমার অনুপ্রেরণা : এনটিআর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) হায়দরাবাদে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার একটি প্রচারণামূলক অনুষ্ঠানে ‘আরআরআর’ অভিনেতা জুনিয়র এনটিআর সম্পর্কে একটি তথ্য প্রকাশ করেন পরিচালক এস এস রাজামৌলি। যখন তিনি মঞ্চে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে যোগ দিয়েছিলেন, তখন এই তথ্য শেয়ার করেন তিনি।  

রাজামৌলি বলেছেন, জুনিয়র এনটিআর ‘রকস্টার’ চলচ্চিত্রের রণবীরের গান হৃদয় দিয়ে অনুভব করেন। তিনি শেয়ার করেছেন কিভাবে এনটিআর মুম্বাইতে একটি গেট-টুগেদারে রকস্টারের একটি গান গেয়েছিলেন এবং রণবীরকে অবাক করে দিয়েছিলেন।

kalerkantho‘রকস্টার’ সিনেমায় রণবীর কাপুর

অনুষ্ঠানে এস এস রাজামৌলি বলেন, “আমরা ‘আরআরআর’ প্রচারের জন্য মুম্বাইতে ছিলাম। এক রাতে আমাদের একটি পুনর্মিলনী ছিল। তাই আমরা টিভিতে রকস্টারের গান বাজানো শুরু করি। তারাক (এনটিআর) টিভিতে চলা গানের পাশাপাশি গানটি গাইতে শুরু করেন। রণবীর একেবারেই হতবাক হয়ে গিয়েছিলেন। এটা হিন্দিও নয়, এটা কিছুটা কাশ্মীরি হিন্দি। আমি নিজেও গানের লাইনগুলো জানি না এবং তারাক মন দিয়ে গান গাইছিলেন। রণবীর বেশ অবাক হয়েছিলেন। আমরা স্পষ্টতই অবাক হইনি কারণ আমরা জানি তারাকের কী ধরনের প্রতিভা রয়েছে। ”

kalerkantho ‘ব্রহ্মাস্ত্র’ প্রচারণায় এনটিআর

এ প্রসঙ্গে জুনিয়র এনটিআর নিজেও বলেছেন, রণবীর কাপুরের ‘রকস্টার’ তার প্রিয় সিনেমা। তিনি আরো বলেন, “একজন অভিনেতা আছেন যার সঙ্গে আমি সত্যিই যুক্ত এবং তিনি হলেন রণবীর। তার প্রতিটি সিনেমাই আমাকে একজন অভিনেতা হিসেবে অনুপ্রাণিত করেছে এবং আমার সবচেয়ে প্রিয় হলো ‘রকস্টার’। তিনি আমাকে অনুপ্রাণিত করেন। আমি সত্যিই রণবীরকে অনেক বেশি পছন্দ করি। আমার নিজের শহর হায়দরাবাদে আজ তার সঙ্গে একটি মঞ্চ ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে। ”

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit