শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ এর আঞ্চলিক কমান্ডার নিহত

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি  জেলার গুইমারায় প্রতিপক্ষের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ী আঞ্চলিক সংগঠন  প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন  সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের আঞ্চলিক কমান্ডার অংথোয়াই মারমা প্রকাশ আগুন (৫০)   নিহত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল   আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার দুর্গম দেওয়ানপাড়ার ধর্মঘরের অদূরে এ ঘটনা ঘটে। 

নিহত অংথোয়াই উপজেলার পূর্ব যৌথখামার এলাকার বাসিন্দা কংলোঅং মারমার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন এবং তিনি স্থানীয়দের কাছে গুইমারার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন।খবর পেয়ে গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশীদের এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চায়নার তৈরী একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

জানা গেছে  ইউপিডিএফের একটি সূত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকালে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 

গুইমারা থানার অফিসার ইনর্চাজ  (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তারা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল নিশ্চিত করছেন, লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন এ বিষয়ে বিস্তারিত  তথ্য  তদন্ত শেষে  বলা যাবে  বলে জানান তিনি।

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit