বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বাজে শুরুর পর দুর্দান্ত জয় নাদালের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : কোর্টে ঠিকঠাক হচ্ছিল না কিছুই। এর মধ্যে নিজের র‌্যাকেটের আঘাতে রক্তাক্ত হলো নাক। সব মিলিয়ে অশুভ সব সঙ্কেত দেখতে পাচ্ছিলেন রাফায়েল নাদাল। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে জিতে পরের ধাপে পা রাখলেন ২২টি গ্র্যান্ড গ্ল্যাম জয়ী তারকা। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইতালির ফাবিও ফনিনিকে ২-৬, ৬-৪, ৬-২, ৬-১ গেমে হারান নাদাল। ৭ বছর আগে এই আর্থার অ্যাশ স্টেডিয়ামেই ফনিনি চমকে দিয়েছিলেন নাদালকে হারিয়ে। 

এবারও শুরু থেকে দারুণ দাপটে খেলতে থাকেন ৩৫ বছর বয়সী ইতালিয়ান। নাদাল ধুঁকছিলেন ছন্দ পেতে। অঘটনের শঙ্কা কিংবা সম্ভাবনা তাতে উঁকি দিতে শুরু করেছিল। তবে নাদাল ধীরে ধীরে খুঁজে পান নিজেকে। এরপর আর দাঁড়াতে পারেনি ফনিনি। যদিও চতুর্থ সেটে আবার বিপত্তিতে পড়েন নাদাল। ৩-০তে এগিয়ে থাকা অবস্থায় নিজের র‌্যাকেট মাটিতে আছড়ে বাউন্স খেয়ে আঘাত করে তার নাকে। ব্যথায় তিনি মুখ থুবড়ে পড়ে থাকেন বেশ কিছুক্ষণ। এরপর মেডিকেল টাইম আউট নিয়ে আবার কোর্টে ফেরেন ধাতস্থ হয়ে। পরে কোর্ট ছাড়েন জয় নিয়ে। ম্যাচ শেষে নাদাল বললেন, শুরুতে ছন্দ না পেলেও লড়াইয়ে হাল না ছাড়ার পুরস্কার পেয়েছেন তিনি।

তিনি বলেন, শুরুর দেঢ় ঘণ্টার বেশি সময় ধরে বলা যায় আমি লড়াইয়েই ছিলাম না। আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে শুরুগুলোর একটি এটি। আশা করি খুব বেশি এরকম আর হবে না। তবে যখন এরকম হয়, ইতিবাচক থাকতে হয় এবং ধৈর্য রাখতে হয়। কারণ খেলাটা অনেক লম্বা।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit